
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৩ ফেব্রুয়ারি, ২০২৪)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৩ ফেব্রুয়ারি, ২০২৪)
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। এছাড়া রয়েছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ, পিএসএল, বিপিএল ফুটবল । চলুন দেখে নেয়া যাক টিভিতে আজকের খেলার সময়সূচি:
ক্রিকেট:
বিপিএল:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল
বেলা ২টা, টি স্পোর্টস ও জিটিভি
খুলনা টাইটান্স-সিলেট স্ট্রাইকার্স
সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস ও জিটিভি
ভারত-ইংল্যান্ড ৪র্থ টেস্ট (১ম দিন)
সকাল ১০টা, টি স্পোর্টস
২য় টি-টোয়েন্টি
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া
দুপুর ১২-১০ মিনিট, সরাসরি টফি অ্যাপ লাইভ
পিএসএল:
মুলতান সুলতানস-পেশোয়ার জালমি
রাত ৮টা, পিটিভি স্পোর্টস
ফুটবল:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল
মোহামেডান-ঢাকা আবাহনী
বিকেল ৩টা, টি স্পোর্টস ইউটিউব
বসুন্ধরা কিংস-শেখ রাসেল
বিকেল ৫-১৫ মিনিট, টি স্পোর্টস ইউটিউব

তাইওয়ানকে ঘিরে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে উত্তেজনা
তাইওয়ানকে ঘিরে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে উত্তেজনা
তাইওয়ানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করা নিয়ে আবারও উত্তেজনার পারদ চড়েছে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে। তাইওয়ানকে সাড়ে ৭ কোটি ডলার মুল্যের সামরিক সরঞ্জাম সরবরাহের অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মূলত নজরদারি চালানোর জন্য ব্যবহৃত হয় এসব সামরিক সরঞ্জাম। এরমধ্যে রয়েছে ক্রস ডোমেন সলিউশন, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম রিসিভার, লজিস্টিকস সম্পর্কিত বিভিন্ন সরঞ্জাম।
মার্কিন আইনপ্রণেতা মার্ক গ্যালাঘার বলেছেন, যেসব সামরিক সরঞ্জাম দেয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিয়েছে, সেগুলো সরবরাহ করার বিষয়টি নিশ্চিত করতে হবে। চীনের আগ্রাসন ঠেকাতে এটাই সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত। এর পাশাপাশি মিত্রদের সহায়তার বিষয়েও জোর দেবে যুক্তরাষ্ট্র।
এদিকে, তাইওয়ানকে সামরিক সরঞ্জাম সরবরাহের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। এ ধরণের সিদ্ধান্ত চীন-মার্কিন যৌথ ইশতেহারের পরিপন্হী বলেও জানানো হয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, এমন সিদ্ধান্ত চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি। এ ধরণের পদক্ষেপের ফলে, তাইওয়ানের শান্তি ও স্থিতিশীলতাকেও ক্ষতিগ্রস্থ করবে। চীন বরাবরই এ ধরণের আচরণের বিরোধিতা করে। তবে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার জন্য যেকোনো কঠোর পদক্ষেপ নেবে চীন।
স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। গেল বছর, অঞ্চলটির আকাশ ও সমুদ্রসীমায় মার্কিন ও চীনা ফাইটার জেট ও যুদ্ধজাহাজের অনুপ্রবেশ নিয়ে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়।

যানজট কমাতে আইজিপিকে যে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
যানজট কমাতে আইজিপিকে যে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ের ফলে রাজধানীর যানজট অনেকটা সহনশীল হয়ে গেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জ্যাম কমাতে আরও উদ্যোগ নেয়া হচ্ছে। গতকালই আইজিপির সঙ্গে কথা হয়েছে। তাকে, বিভিন্ন দিক নির্দেশনা দেয়ার পাশাপাশি ট্রাফিক লাইটগুলো সচল করে যানবাহন এক ধরনের শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে বলেছি।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গণভবনে মিউনিখ নিরাপত্তা সম্মেলন’-এ যোগদান ও জার্মানি সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
যানজটের বিষয়ে এ পদ্ধতি খুব শিঘ্রই চালু করা হবে জানিয়ে তিনি বলেন, আগে যানজটের অতিরিক্ত চাপ ছিল। এখন সে চাপ নেই। কাজেই এখন ট্রাফিক লাইট পদ্ধতিতে চলে যাওয়া সহজ হবে। তবে, সেক্ষেত্রেও বেশিক্ষণ নয়। অল্প, সময় ধরে রেখে রেখে ছাড়তে হবে। যাতে, মানুষ চলমান থাকে তাহলে তারা বিরক্ত হবে না, আর যানজটের অনুভূতিটাও হবে না।
প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেল তৈরীর আগে নানা মানুষ নানা ধরনের কথা বলেছে। ৩০ হাজার কোটি টাকা দিয়ে কেন মেট্রো বানাচ্ছি এ ব্যাপারেও তুমুল টকশো হয়েছে।
সেগুলো প্রধানমন্ত্রী দেখেছেন জানিয়ে বলেন, তাদের ভাষ্য ছিল, ৩ হাজার কোটি টাকা দিয়েই যানজট নিরসন করা যেত। তাহলে এতো টাকা খরচ করে মেট্রো কেনো? তবে, যারা এই আলোচনা করেছেন তারা এখন কী বলছে আমি সেটা জানতে চাই।
আরও পাঁচটা মেট্রোরেল পুরো ঢাকা জুড়ে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, কিছু কথা বলা আমাদের বাঙালির চরিত্র। একটা দলই আছে যাদের কিছু ভালো লাগেনা। তারপর যখন সেটা সম্পন্ন হয় তখন তারা আবার সেগুলো ঠিকই উপভোগ করে।
দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর আজ প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে সম্প্রতি জার্মানি সফর, ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলন’-এ যোগদান ও বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের নানা অভিজ্ঞতা জানান তিনি।